আমি আমেরিকায় গিয়ে শুনে এলামলোকে ওখানেও বলছে:দিনকাল যা পড়েছেতুমি তোমার খাবারের কাছে ঠিক সময়েপৌঁছতে না পারলেঅন্য একজন পৌঁছে যাবে। আরে, এ তো আমাদের দেশেগরিব লোকেরা করত।এখন বছরে তিনবার ধান হয় বলেএকজন ভিখিরি, একজন পাগলের খাবারকেড়ে নেওয়ার আগে দুবার ভাবে। তবে গতকাল শুনলামমাল্টিন্যাশনালে চাকরি করতেন অংশুমান রায়কী ভাল, তার অফিস তাকে সপরিবারেমরিশাস পাঠাল বেড়াতে।দশদিন বাদে ফিরে […]
সবুজ পাতার খামের ভেতরহলুদ গাঁদা চিঠি লেখেকোন্ পাথারের ওপার থেকেআনল ডেকে হেমন্তকে? আনল ডেকে মটরশুঁটি,খেসারি আর কলাই ফুলে আনল ডেকে কুয়াশাকেসাঁঝ সকালে নদীর কূলে।সকাল বেলায় শিশির ভেজাঘাসের ওপর চলতে গিয়েহাল্কা মধুর শীতের ছোঁয়ায়শরীর ওঠে শিরশিরিয়ে। আরও এল সাথে সাথেনুতন গাছের খেজুর রসেলোভ দেখিয়ে মিষ্টি পিঠামিষ্টি রোদে খেতে বসে। হেমন্ত তার শিশির ভেজাআঁচল তলে শিউলি বোঁটায়চুপে […]
জানতে চেয়েছিলে-এখনো কীভাবে পাই এমন অমিয় তেজ-কীভাবে স্বাচ্ছন্দ্যে ওড়াই-শব্দের বাগানে আজো- কবিতার চকচকে ঘুড়ি- জানতে পারোনি হায়- সব হয়, সব পারি, সে শুধু তোমার জন্যইযখন শুদ্ধ ভোরে – শুধু তোমার ‘মুগ্ধ দুচোখ’ মনে করি !
বিত্ত ছাড়া আমার প্রেমের সবটা ছিল খাঁটি-বললে তুমি ‘টাকা’ই আসল- আর বাকী সব ফাঁকি। তোমার জন্য ‘বিভব’ খুঁজে- ‘বিবেক’ দিলাম বলীঅর্থ আয়ের নেশায় দিলাম- ‘হৃদয়’ জলাঞ্জলী। এখন দেখি- ভাসছো তুমিই কষ্টে, প্রতি রাতে-বিত্ত নেশায় কী ভুল জড়ায়-বুঝলে সেটাই শেষে !
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনিছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিলশুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবেতারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো, কিন্তু সেই বোষ্টুমীআর এলোনাপঁচিশ বছর প্রতিক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুরতোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবোসেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমরখেলা […]
রোজ সকালে শুয়ে শুয়ে ভাবি উঠি কিনা উঠি,সামনে টেবিলে চায়ের পেয়ালা সেকা পাউরুটি।সতেজ কাগজে পরিচিত ঘ্রাণ, চেনা সংবাদবন্যা, মন্ত্রী, শান্তির বাণী, শরিকি বিবাদ।জানালার পাশে এই সংসার দিল তার ডাকথাক আলস্য, এইবার তাহলে উঠে পড়া যাক।গত রাত্রিকে বিছানায় ফেলে বাইরে এলামচোখে মুখে গায়ে পৃথিবী লিখলো সূর্যের নামসে নাম থাকবে চিরদিন ধরে চিহ্নের মতোযেন আমি জীবিকার পথে […]
কাচের চুড়ি ভাঙ্গার মতন মাঝে মাঝেই ইচ্ছে হয়,দুটো চারটে নিয়ম কানুন ভেঙে ফেলিপায়ের তলায় আছড়ে ফেলি মাথার মুকুটযাদের পায়ের তলায় আছি, তাদের মাথায় চড়ে বসিকাচের চুড়ি ভাঙ্গার মতোই ইচ্ছে করে অবহেলায়ধর্মতলায় দিন দুপুরে পথের মধ্যে হিসি করি।ইচ্ছে করে দুপুরে রোদে ব্ল্যাক আউটে হুকুম দেবারইচ্ছে করে বিবৃতি দেই ভাওতা মেরে জনসেবারইচ্ছে করে ভাওতাবাজ নেতার মুখে চুনকালি […]
বুকে যে ঝর্ণার উৎস সে কোন গভীরেহারায়, অথবা কোন ভ্রান্ত মরুপথেবৃষ্টির ফোটার মতো শুণ্যে ঘুরে ফিরেফিরে যায় সায়াহ্নের জয়দৃপ্ত রথে।আমিও দেখিনি তাকে, নিজের মুকুরমনে হয় ভেঙে ভেঙে ছড়িয়েছি ভুলেকখনো নিভৃতে শুনি যে নির্ঝর সুরচিরকাল অদেখা সে সিংহদার খুলেহৃদয়ের অন্ধকার সাতমহলায়অনেক ঘুরেছি আমি জোনাকীর মতো,দেখেছি স্বপ্নের নামে স্মৃতিতে হারায়যা কিছু কৃপণ চোখে খুঁজি ক্রমাগত।
Copyright © All rights reserved Bangla Kabitar Blog