বুকে যে ঝর্ণার উৎস সে কোন গভীরে
হারায়, অথবা কোন ভ্রান্ত মরুপথে
বৃষ্টির ফোটার মতো শুণ্যে ঘুরে ফিরে
ফিরে যায় সায়াহ্নের জয়দৃপ্ত রথে।
আমিও দেখিনি তাকে, নিজের মুকুর
মনে হয় ভেঙে ভেঙে ছড়িয়েছি ভুলে
কখনো নিভৃতে শুনি যে নির্ঝর সুর
চিরকাল অদেখা সে সিংহদার খুলে
হৃদয়ের অন্ধকার সাতমহলায়
অনেক ঘুরেছি আমি জোনাকীর মতো,
দেখেছি স্বপ্নের নামে স্মৃতিতে হারায়
যা কিছু কৃপণ চোখে খুঁজি ক্রমাগত।