পার্থক্য যেরকম

ফুলগুলো সব তোমার মতো- সফল সুখে আঁকা
ভুল-গুলো সব আমার মতো- ব্যর্থ ‘কালো’-য় ঢাকা।

রোদের সকাল তোমার মতো- তৃপ্ত আলোয় হাসে
বৃষ্টি বিকেল আমার মত – নিঃস ব্যথায় ভাসে ।

পূর্ণিমা রাত তোমার মতো- ‘বিজয়’ ছড়ায় চাঁদে
অমাবস্যা আমার মতো- ‘কালো’র কষ্টে কাঁদে।

মেঘগুলো সব তোমার মতো-‘খুব খুশি’ আসমানে
বৃষ্টিগুলো আমার মতো- কষ্ট ফোটায় নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *