প্রশ্ন , চিরন্তন

কেন অমন চমক চোখে চুলের খোঁপা খুললে ?
হৃদয় ছিল শান্ত নদী, প্লাবন কেন তুললে?

না দেখা ঝড় – নিরুত্তাপে, ছিলাম আমি ভালো
এখন শীতে খুঁজতে থাকি- তোমার রোদের আলো।

দেবেই যদি অমৃত প্রেম, ‘বিভেদ’ কেন গড়লে ?
নামবে যদি এমন নীচে, চূড়ায় কেন চড়লে ?

কোন দোষেতে শাস্তি দিয়ে ভুলের দোলায় দুললে ?
বুকের ভেতর ‘এই যে আমি’, কেমন করে ভুললে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *