বৃষ্টিটাতো ভালোই ছিল- শীতল জলের গুঁড়ি
তোমার স্মৃতি চটজলদি – খুললো ব্যথার ঝুড়ি।
ক্ষোভ গুলো সব শামিল হলো- দেই ছড়িয়ে ইথারে
তোমার টোকাই পড়লো বুঝি- হৃদয় ছেঁড়া সেতারে !
সুর জাগলো তোমার তৃষায়, বিকেল যেন অন্য
একটি নীরব প্রীতির ছোঁয়ায়- কষ্টেরা সব ধন্য !