স্বপ্নগুলোই পুড়তে থাকে…

যতোই ভাঙে গাড়ীর কাঁচ আর যতোই পোড়ে রেল-বগী,
স্বপ্নগুলোই পুড়তে থাকে, ‘বোধ’ যেন আজ মন-রোগী ।

মরছে মানুষ, মরছে জীবন, প্রাণ যেন এক পণ্য
আবাক চোখে বিশ্ব দেখে – রাজনীতির এই দৈন্য ।

তোমার আমার মতের মাঝে একশোটা এক দ্বন্দ্ব,
মানুষগুলো জিম্মি করে চলছে খেলা অন্ধ…. ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *