বিত্ত ছাড়া আমার প্রেমের সবটা ছিল খাঁটি-
বললে তুমি ‘টাকা’ই আসল- আর বাকী সব ফাঁকি।
তোমার জন্য ‘বিভব’ খুঁজে- ‘বিবেক’ দিলাম বলী
অর্থ আয়ের নেশায় দিলাম- ‘হৃদয়’ জলাঞ্জলী।
এখন দেখি- ভাসছো তুমিই কষ্টে, প্রতি রাতে-
বিত্ত নেশায় কী ভুল জড়ায়-বুঝলে সেটাই শেষে !