চারপাশে যতো পুষ্প ঝরুক…

চারপাশে যতো পুষ্প ঝরুক-
না পাওয়া স্বর্গের ফুল- সে যে ‘তুমি’-

চারপাশে যতো জ্যোৎস্না ঝরুক-
না দেখা পূণ্য পূর্ণিমা- সেও ‘তুমি’ !

তুমি না থাকলে আর কে নেবে উচ্ছসিত কথার ভেলায় ?
অপরূপ, অন্য আকাশের রথে ?

চারপাশে যতো শব্দ বাজুক-
না শোনা শুদ্ধ স্বর – সেও তুমি !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *