পেশী শাসনে চলছে পৃথিবী পদার্থে

পেশী শাসনে চলছে পৃথিবী পদার্থে –
পাথরের হৃদয়ে চলছে ‘চিল আর শকুনের’ রাজত্ব;
‘অদ্ভুত আঁধারে’ গলে যাচ্ছে – মিশে যাওয়ার পথ
কবিতার আলো – আছে –
যেনো জীবনের লুপ্তপ্রায় মহত্ত্ব; – তবু

হৃ্দয়ের রোদে খেলা করে – সে তো সুখ – জানি – সংগোপনে
অসিত অদ্রির ওপারে – এপারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *