মুক্তি

একজন মানুষ মুক্তিফল আনতে গিয়েছিল,
সে বলেছিল, আমি ফিরে আসবো
প্রতীক্ষায় থেকো।
জানিনা সে কোথায় গেছে
কোন হিম নিঃসংগ অরণ্যে
বা কোন নীলিমাভুক পাহাড় চুড়ায়
জানিনা তার সামনে কত দুস্তর বাধা
জানিনা সে সংগ্রাম করছে কোন
অসহনীয়ের সঙ্গে।
সে মুক্তিফল আনবে বলেছিল
সে বলেছিল প্রতীক্ষায় থাকতে
আমি দ্বাদশ বৎসর থাকবো তার জন্য পথ চেয়ে
তারপরেও সে না ফিরলে
আমাকে যেতে হবে……
আমিও না ফিরলে যাবে আমার সন্তান-সন্ততিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *