মাথায় একটা ডান্ডা, একটা বুনো শব্দ, শেষ !
লোকটা মরে পড়ে রইলো,
লোকটা মরে পড়ে রইলো শিশির ভেজা মাঠে !
লোকটা কোনো শিশুর গালে
দেয়নি বুঝি টোকা ?
ঘোমটা পরা নারীর হাত মুঠোয় ধরে
পার হয়নি মাঠের রেললাইন ?
এই লোকটি মাটিকে ভালোবাসেনি ?
এই লোকটি ধানের গন্ধ নেয়নি ?
এই লোকটি শীতের রাতে নিজের গায়ের কাঁথা
দেয়নি অন্যকে ?
এসব কেউ শুধালোনা
যাবার পথে একবারও কেউ ফিরে তাকালোনা
লোকটা মরে পড়ে রইলো,
লোকটা মরে পড়ে রইলো শিশির ভেজা মাঠে !