একটা ভীষণ গোপন কথা
খাঁচার মধ্যে বন্দী আছে
গোপন সে তো খুবই আপন
তবু এমন ছটফটানি
যেন সকাল থেকে স্বন্ধে
সারা বিশ্ব থমকে থেকে
আমার ক্ষদ্র গোপনতার
নিশান দেখে সুনাম গাইবে ।
আমার গোপন ক্ষুদ্র ছিল
যখন তার জন্ম হয়নি
ক্রমশ তার চক্ষু ফোটে
ডানায় ফোটে স্নিগ্ধ বাতাস
খাচায় আর ধরা যায়না
রঙ্গিন জামার মধ্যে লুকোয়
শরীর দিয়ে খুজোখুজির
শেষেও তার শেষ মেলে না
আমার গোপন রাত্রিকালের
জ্যোৎস্না হয়ে লুটিয়ে থাকে ।