একলা আমি কীভাবে এই
আকাশ বলো ছুই,
কীভাবে এই পাতালে যাই
স্পর্শ করি ভুঁই।
একলা আমি কীভাবে এই
দুঃখ করি জয়-
কীভাবে এই মরণ রুধি
দূর করি এই ভয়!
একলা আমি কীভাবে এই
ঠেকাই চোখের জল,’
কীভাবে এই রক্ষা করি
দগ্ধ বনাঞ্চল;
একলা আমি কীভাবে এই
বাঁচাই কিশলয়
কীভাবে এই বাঁচিয়ে রাখি
স্বপ্নসমুদয়!
এসো তুমি পুরাণের পাখি
মেঘের জামা
পাহাড় যেন ট্রাফিক পুলিশ
গায়ে মেঘের জামা
জেলগেটে ওই ঘন্টা বাজে
পড়ায় শপথনামা;
ঝড়জলে তাই
ঘুমিয়ে যাই-
আলস্যে এই মেঘনাঘাটে
হয় না দেখি নামা,
আকাশ যেন বিরহী এক
গায়ে মেঘের জামা।
আকাশ বুঝি বলিভিয়ার
গভীর ঘন ঘন
জেলগেটে ট্রাফিক পুলিশ
দাঁড়ানো একজন ।
কে সে প্রিয়ংবদা
তিস্তা কি নর্মদা;
তার কাছে কে পৌছে দেবে
সোনার সিংহাসন,
মেঘের জামা পরেছে ওই
বলিভিয়ার বন।