ভালোবাসা গেছে সুদূর মানসহ্রদে
ভালোবাসা গেছে পাহাড় ডিঙ্গিয়ে পাহাড়ে
ভালোবাসা গেছে বৈশাখী রাতে নীরব নিথর জলে
ভালোবাসা যায় ছায়ার অন্বেষনে ।
ভালোবাসা বড় ব্যস্ত ভ্রমণকারী
পায়ের তলায় চাকা, দুটি হাত ডানা
চোখের নিমিষে চোখের আড়াল
হঠাৎ ছদ্মবেশী
শরীর ছড়িয়ে উঠে যেতে চায় শূণ্যে !
ভালোবাসা, তুমি এসো এই শিলাসনে
মাথার উপরে পারিজাত রুপছায়া
এখানে ঈর্ষা, মান-অভিমান আজও পথ খুঁজে পায়নি
এসো চোখে চোখে শেষতম কথা বলি !