চুম্বনে এসো সখা চুম্বনে এসো
সব ছাই উড়ে যায়
চুমায় চুমায় – চন্দন উষ্ণতায়
চুম্বনে এসো সখা – ভেসে যাই কবিতায়।
ঘুম না এলে সখা ডেকো রাত চুম্বনে
এঁকে দেব দু’চোখে চুম
কবিতার ডানায় ঘুম
নিয়ে যাবে স্বপ্নের ভুবনে।
ঘুম ভেঙ্গে গেলে সখা ডেকো ভোর চুম্বনে
চুম্বনে জল – জলেই বল
দু’গেলাস চুম্বন পিয়ে
উঠবে জীয়ে – দেখ সত্য জীবন সন্তরণে।
দিনশেষে ডেকো সখা গোধুলি চুম্বনে
গোধুলি রাঙিয়ে দেব কপালে চুম্বনে –
কপালে চুম্বনে মুছে যায় দুঃখ-জ্বরা-ক্লান্তি
কপালে চুম্বনে মুছে যায় স্মৃতি – ধোয়াশার ভ্রান্তি।
চুম্বনে এসো সখা চুম্বনে এসো
সব ছাই উড়ে যায়
চুমায় চুমায় – চন্দন উষ্ণতায়
চুম্বনে এসো সখা – ভেসে যাই কবিতায়।