যতদিন ছিলে তুমি পরাধীনা ততদিন ছিলে তুমি সবার জননী
এখন তোমাকে আর মা বলে ডাকেনা কেউ
লেখেনা তোমার নামে কবিতা
বুক মোচড়ানো সুরে সেইসব গান
গুপ্ত কুঠুরিতে মৃদু মোমের আলোর সামনে আবেগের মাতামাতি
জনমদুখিনী মা কোনদিন স্বাধীনা হলেনা
এখন তোমাকে আর ভুলেও ডাকেনা কেউ
আঁকেনা তোমার কোন ছবি
কেউ কারো ভাই নয়, রক্তের আত্মীয় নয়
নদীর এপার দিয়ে, নদীর অপার দিয়ে চলে যায় বিষন্ন মানুষ