বারেবারে চমকে উঠি, সে আসেনি ; গোধূলির আলো
পশ্চিমে তির্যক হয়ে দেবদারু চুড়ায় দাড়ালো ।
মন যদি নিভে যায় তবুও গভীরে
রত্নের স্বন্ধানী চোখ বারে বারে আসে ঘুরে ফিরে
খুঁজে পায় টুকরো, ভাঙা, শৈশব সুদূর ;
আহত পাখির মতো শুন্যে কাঁপে যন্ত্রণার সুর ।
নিজের দু’চোখে যদি মুকুরের রূপ মনে আসে
তবে কার শান্ত ছবি, কার অত;আন্ত প্রেম ভাসে ?
নিশ্বাসে স্মৃতির সঙ্গ চেতনার দিগন্তে ছড়ালো
বারেবারে চমকে উঠি, কে এসেছে, গোধুলির আলো ।