শিশুরক্ত

রাসেল, অবোধ শিশু, তোর জন্য
আমিও কেদেছি
খোকা, তোর মরহুম পিতার নামে যারা
একদিন তুলেছিল আকাশ ফাটানো জয়ধ্বনি
তারাই দ’দিন বাদে থুতু দেয়, আগুন ছড়ায়-
বয়ষ্করা এমনই উন্মাদ ।
তুইতো গল্পের বই, খেলনা নিয়ে
সবচেয়ে পরিচ্ছন্ন বয়সেতে ছিলি !
তবুও পৃথিবী আজ এমন পিশাচি হলো
শিশুরক্তপানে তার গ্লানি নেই ?
সর্বনাশী, আমার ধিক্কার নে !
যত নামহীন শিশু যেখানেই ঝরে যায়
আমি ক্ষমা চাই, আমি সভ্যতার নামে ক্ষমা চাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *