সারা দুনিয়ায়

সারা দুনিয়ায় এক দুর্নিবার চ্যাঁচামেচি, কেড়ে নিতা হবে !
হবেই তো !
যে না নেয়, তার মৃত্যু গাছের ডগায়!
সারা দুনিয়ায় আজ অবিশ্রান্ত হুড়োহুড়ি ! কাল যেন শেষ
তার চিহ্ন,
সূর্যাস্তের লাল আভা, পাশে পোড়া ছাই !
সারা দুনিয়ায় আজ লজ্জাহীন রেষারেষি, কে পাবে অগ্রিম
হাত খোলা,
যে-হাত দেয়না কিছু, শুধু সব নেবে !
সারা দুনিয়ায় আজ স্বার্থকতা-মৃত্যুপণ, তারই নাম সুখ
দেখা যায়
নদীর অপর তীরে তার অন্য ভাই বসে আছে !
সকলেই যা চেয়েছে, ধরা যাক একদিন তাই পেয়ে গেল
তবু দেখো,
কবিতা লেখার জন্য ক’জন মানুষ শুধু,
কিছু চাইবেনা !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *