ফেরা

এমনভাবে হারিয়ে যাওয়া সহজ নাকি
ভিড়ের মধ্যে ভিখারী হয়ে মিশে যাওয়া?
এমন ভাবে ঘুরতে ঘুরতে স্বর্গ থেকে ধুলোর মর্ত্যে
মানুষ সেজে একজীবন মানুষ নামে বেঁচে থাকা?
সমুদ্রেরও হৃদয় আছে, এই জেনে কি নারীর কাছে
অতলে ডুবে খুঁজতে খুঁজতে টনটনায় চক্ষুস্নায়ু !
কপালে দুই ভুরুর স্বন্ধি, তার ভেতরে ইচ্ছা-বন্দী
আমার আয়ু, আমার ফুল ছেড়ার নেশা,
নদীর জল পাহাড়ে যায়, তুষার-চুড়া আকাশে মেশা
আমার খুব ইচ্ছে হয় ভালোবাসার মুঠোয় ফেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *