ভোরবেলার মুখচ্ছবি

ভোরবেলার মুখচ্ছবি কোথায় লুকিয়ে রাখো
সারাদিন?

দিনগুলি রেফ ও র-ফলা দিয়ে লেখা
স্নেহ গলে যায় রোদে, রুমকোপে বেড়ে ওঠে ঝাঁঝ
হাসি হাসি মুখগুলি এ ওর দু’কানে ঢালে বিষ
পাখি নেই, খাঁচাগুলো নেচে যায় অথবা দৌড়ায়
জুতোর তলার ধুলো ধুলো নয় প্রচ্ছন্ন বারুদ
তোমায় দেখিনা কেন, দেখেও চিনিনা—
ভোরবেলার মুখচ্ছবি কোথায় লুকিয়ে রাখো
সারাদিন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *